Saturday, April 4, 2026

বাইডেনের আপত্তি, সমস্ত মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ আমেরিকায়

Date:

Share post:

রাষ্ট্র কখনো কাউকে হত্যার নির্দেশ দিতে পারেনা। তা সে যত ঘৃণ্য , নিকৃষ্ট প্রকৃতির অপরাধী হোক না কেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (American President Joe Biden) আমলে এই নীতি আবার নতুন করে আলোড়ন ফেলেছে। তাই বিচারাধীন প্রতিটি মৃত্যুদণ্ডের রায়দানে সাময়িক স্থগিতাদেশ জারি করলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমলে আমেরিকার বিচার বিভাগীয় দফতর মৃত্যুদণ্ড (Executions) নিয়ে নতুন করে পর্যালোচনা করছে।

 

গত বছরের মাঝামাঝি সময় থেকে এবছরের গোড়ায় ট্রাম্প সরকারের বিদায়ের আগে পর্যন্ত আমেরিকায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে আর কোনও মার্কিন প্রেসিডেন্টের আমলে এত অল্প সময়ে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

 

প্রেসিডেন্ট হওয়ার আগে আগে নির্বাচনী প্রচারে জো বাইডেন দাবি করেছিলেন ক্ষমতায় এলে মৃত্যুদণ্ডে রদ করার আইন প্রণয়নের কাজ হাত দেবেন। ফলে এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পথে অগ্রসর হচ্ছেন প্রেসিডেন্ট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...