Friday, April 3, 2026

সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ জওয়ান, খতম এক সন্ত্রাসবাদী

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে ফের লড়াই সেনা বাহিনীর। সূত্রের খবর, শহিদ হয়েছেন এক জওয়ান। খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, পুলওয়ামার হানজিন রাজপোরা এলাকায় সেনাবাহিনীর সদস্য, পুলওয়ামা পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সহ যৌথ সুরক্ষা বাহিনী জঙ্গিদের কোণঠাসা করেছে।

সূ্ত্রের খবর, গোপন সূ্ত্রে খবর পেয়ে সেই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা বাহিনীকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। তাতেই গুলি লাগে এক জওয়ানের। তখনই কাশ্মীরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন-ফের ড্রোন জম্মুর আকাশে, বিএসএফের গুলির তাড়ায় পালাল সীমানা ছেড়ে

অন্যদিকে ফের জম্মুর আকাশে ড্রোনের দেখা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আরনিয়া সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসতে দেখা যায়। ড্রোন লক্ষ্য করে জওয়ানরা গুলি চালালে ড্রোনটি সেখান থেকে চলে যায়।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...