Wednesday, March 25, 2026

লেকটাউনের জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

Date:

Share post:

লেক টাউনে সিনেমা হলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। তবে কি করে আগুন লেগেছে সেই ঘটনা এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কোনও ভাবে শর্ট সার্কিটের কারণেই বন্ধ সিনেমা হলের ভিতরে আগুন লেগে যায়। রাত সাড়ে ন’টার কিছু পরে আগুন লাগে বলে খবর।

এদিন প্রথমে আগুনের লেলিহান শিখা নজরে আসে নিচে থাকা এক রক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০ টি ইঞ্জিন। আগুন লাগার ঘটনার পরই গোটা এলাকাকে বিদ্যুৎবিছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু৷  ব্যাপক ক্ষতিগ্রস্ত ‘মিনি জয়া’ এবং লাগোয়া ‘জয়া’ ২ টি সিনেমা হলই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে বলে খবর। আগুনের ঘটনায় আহত হলের নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী। ইতিমধ্যেই তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

আরও পড়ুন- কলকাতার অর্ডিন্যান্স বোর্ড সরানোর ষড়যন্ত্র, হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে “বাংলা পক্ষ”

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...