Monday, April 6, 2026

হাসপাতালের বেড থেকে লাইভে গানওয়ালা, সরকারি স্বাস্থ্যকাঠামো নিয়ে প্রশংসা রাজ্য সরকারের

Date:

Share post:

যাঁর গান শুনে মনের ক্লান্তি দূর করে সুস্থ হয়ে ওঠে হাজারো মন তিনিই আজ অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। তিনি কবির সুমন।
আগের থেকে অনেকটাই সুস্থ গায়ক। গতকাল অর্থাৎ ১ জুলাই ছিল বিশ্ব চিকিৎসক দিবস (Doctor’s Day)। তাই এদিন হাসপাতালের বেড থেকে লাইভ এসেছিলেন গানওয়ালা। ফেসবুক লাইভে (Facebook Live) ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা ও কুর্নিশ জানিয়েছেন তিনি। সাথে হাসপাতালের বাকি সমস্ত স্বাস্থ্যকর্মীদেরও প্রশংসা করেছেন।
গানওয়ালা বলেন, ‘একটু ঠান্ডা লেগেছিল আমার, সাথে ঢোক গিলতে গেলে ব্যাথা লাগছিলো। শ্বাসকষ্ট বা বুকের ব্যাথা  ছিল না। এরপর ডাক্তার ঘোষের পরামর্শে ভর্তি হই হাসপাতালে। গত সোমবার থেকে শুরু হয় চিকিৎসা। চিকিৎসার মাত্র তিন দিন হয়েছে। তাতেই অনেকটা সুস্থ বোধ করছি। এর পিছনে ডাক্তার, নার্সদের ভূমিকা রয়েছে অসামান্য।
গায়ক আরও বলেন, ‘আমার সুস্থ হয়ে ওঠার মুলে রয়েছেন চিকিৎসকেরা। তাঁরা রাতের পর রাত জেগে কাজ করে চলেছেন। সর্বদাই মুখে হাসি নিয়ে চমৎকার স্নেহের সাথে যত্ন নিচ্ছেন রোগীদের’। এরপর স্বাস্থ্যপরিকাঠামো নিয়ে রাজ্য সরকারের এযুগে আর বাম আমলের তুলনা দেন কবির সুমন। তিনি বলেন, ‘একসময় মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। আর আজ মানুষ নিজেই সরকারি হাসপাতালে যাচ্ছে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কৃতিত্বের দাবি রাখে। সভ্য মানুষেরা কবে এই মূল্যায়ণ করবে জানি না’।এরপর গায়ক আরও বলেছেন, ‘ রাজ্যের হাসপাতালগুলি অনেকটাই উন্নত হয়েছে। মানবিকতার স্পর্শ  এসেছে হাসপাতালে যেটা সত্যিই খুব ভালো’। তবে সুস্থ হয়ে উঠছেন কবির সুমন। গুনগুন করে গানও গেয়েছেন। আশা করছেন যেদিন সুর লাগিয়ে গান গাইতে পারবেন সেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...