Saturday, April 4, 2026

এবার অন্তঃসত্ত্বাদেরও করোনা ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

অন্তঃসত্ত্বা মহিলাদের(pregnant women) ওপর করোনা ভ্যাকসিনের(covid vaccine) ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, যার ফলে এতদিন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য টিকাকরণের স্থগিতাদেশ ছিল স্বাস্থ্যমন্ত্রকের। কিন্তু করোনাকালে অন্তঃসত্ত্বা মহিলাদের মৃত্যুর হার অনেক বেশি হওয়ার কারণে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অফ ইমিউনাইজেশন বা জাতীয় টিকাকরণ উপদেষ্টা গোষ্ঠীর সুপারিশ মেনে গর্ভবতী মহিলাদের টিকা নেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক(health ministry)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফের শুক্রবার ঘোষণা করা হয়েছে, “দেশের গর্ভবতী মহিলারা এখন টিকানোর জন্য কবি নয় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এবং নিকটবর্তী করোনা টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তারা।” ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর-জেনারেল ডাঃ বলরাম ভার্গব আগেই বলেছিলেন যে, কোভিড-১৯ ভ্যাকসিন গর্ভবতী মহিলাদেরও দেওয়া উচিত।

আরও পড়ুন:করোনার কারণে বার্ষিক সাধারণ সভা স্থগিত ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব

কারণ হিসেবে আইসিএমআরের তরফে এক রিসার্চ পেপার প্রকাশ করে জানানো হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গর্ভবর্তী ও সদ্য মায়েরা। তাদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এহেন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের করোনার টেক্কা দেওয়ার বিষয়ে আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। এবার জাতীয় টিকাকরণ উপদেষ্টা গোষ্ঠীর সুপারিশ মেনে সেই অনুমোদন দেওয়া হল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...