Saturday, April 4, 2026

বৃষ্টি চলছেই, কোথাও কমলা, কোথাও লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে

Date:

Share post:

গত চার দিন ধরে একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে (monsoon in North Bengal)। আরো প্রবলবৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হযে পড়েছে। সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি (rainy season)। শুক্রবার সকাল থেকে কোথাও প্রবল বৃষ্টি হচ্ছে। কোথাও ঝিরঝিরে। পাহাড়ে নানা দিকে ধস নামছে। সমতলের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়েছে। বিশেষত, সিকিম ও ভুটান পাহাড়ে অতি বষ্টির জেরে সেখান থেকে আসা নদীগুলির জলস্ফীতি ঘটেছে। ডুয়ার্সে বেশ কয়েকটি চা বাগানের বসতি এলাকা জলমগ্ন হয়েছে।

শিলিগুড়িতে সকাল থেকে টানা বৃষ্টিতে রাস্তাঘাটে লোকজনের ভিড় কম। জলপাইগুড়িতেও স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে। কোচবিহার, আলিপুরদুয়ারের তোর্সা, রায়ডাক, কালজানিতে জলস্ফীতি হয়েছে। ধরলা, জারি ধরলা, সঙ্কোশ, ধরধরা, কলি, তাতাসির জলও বেড়েছে। হাউরি সহ বেশ কয়েকটি নদীর জল বেড়ে য়াওয়ায় টোটোপাড়ায় যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে।

এই অবস্থায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার কমলা সতর্কতা বহাল থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুদিন অন্তত বৃষ্টি চলবে।

কেন এত বৃষ্টি! আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে অসম পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হওয়ায় লাগাতার বৃষ্টি হচ্ছে। তার জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...