Wednesday, June 24, 2026

তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

সলিসিটর জেনারেল তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল তৃণমূল। গতকাল সলিসিটর জেনারেল তথা নারদ মামলার CBI পক্ষের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিচারব্যবস্থায় স্বচ্ছতার দাবি জানিয়ে তুষার মেহেতার অবিলম্বে অপসারণের দাবিতে সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন এই তিন তৃণমূল সাংসদ চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহেতার সাক্ষাৎ ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, এতে মামলার নিরপেক্ষতা খর্ব হতে পারে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কী করে শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করেন? এমনকি এদিন শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিও করেন কুণাল। রাজ্যের শাসক দলের অভিযোগ, নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন সলিসিটর জেনারেল।

প্রসঙ্গত,বর্তমানে নারদ মামলায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ED এবং CBI-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। বৃহস্পতিবার তাঁর বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশের পরই নারদ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় সিবিআই। যদিও হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতা অন্তবর্তী জামিন মঞ্জুর করে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...