Monday, April 6, 2026

তৃণমূল অপসারণের দাবি তুলতেই শুভেন্দু সাক্ষাতের কথা অস্বীকার তুষার মেহতার

Date:

Share post:

সলিসিটর জেনারেল(SG) নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে নারদ অভিযুক্ত শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) বিষয়টি প্রকাশ্যে আনার পর সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পরই সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল। এরই মাঝে শুভেন্দু সঙ্গে সাক্ষাতের কথা পুরোপুরি অস্বীকার করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা, তুষার মেহতার প্রভাবশালী তত্ত্বেই শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ।

শুক্রবার এক বিবৃতিতে তুষার মেহতা জানান, “আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ আমার বাসভবনে আসেন শুভেন্দু অধিকারী। ওই সময়ে আগে থেকে আমার অন্য একটি সাক্ষাতকারের সময় ধার্ষ ছিল। আমার অফিসের স্টাফ ওঁকে বসতে বলেন। আমার পূর্ব নির্ধারিত সাক্ষাত শেষ হওয়ার পর আমার অফিসের কর্মী আমাকে শুভেন্দু অধিকারীর আসার খবর দেন। ওই কর্মী মাধ্যমে আমি শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিই যে সাক্ষাত করতে আমি অপারগ। ওঁকে অপেক্ষা করিয়ে রাখার জন্য ক্ষমাও চাই। শুভেন্দু আর সাক্ষাতের জন্য কোনও কথা বলেননি। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সাক্ষাতের যে কথা উঠছে তার কোনও ভিত্তিই নেই।” অন্যদিকে শুভেন্দু অধিকারীও একই বক্তব্য পেশ করে জানান, “সলিসিটর জেনারেল আমার সঙ্গে দেখা করতে চাননি।”

এরপরই প্রভাবশালী তত্ত্বে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সরব হয়ে টুইট করেন কুণাল ঘোষ। তুষার মেহতার বক্তব্যের ভিত্তিতে তিনি পাল্টা লেখেন, “সলিসিটর জেনারেল মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?”

 

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...