Saturday, June 20, 2026

স্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীর বাঁ হাতের কব্জিতে ফিটনেস ট্র্যাকার!

Date:

Share post:

স্বাস্থ্য নিয়ে বরাবরই খুঁতখুঁতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত ট্রেডমিল করেন। প্রাতঃভ্রমণে বেরোন।এবং শরীরের ফিটনেস বজায় রাখতে ছিমছাম খাবারে নিজেকে আটকে রাখেন।
এবার সেই মমতার হাতেই দেখা গেল ফিটনেস ট্র্যাকার। শুক্রবার বিধানসভার অধিবেশনে বাঁ হাতের কব্জিতে সেই ফিটনেস ট্র্যাকার পরেই হাজির হলেন মুখ্যমন্ত্রী। নিশ্চয়ইভাবছেন ফিটনেস ট্র্যাকার কী? একাধিক বিষয়ে কাজ করে এই ফিটনেস ট্র্যাকার। স্বাস্থ্য বিষয়ক একাধিক মেনু থাকে। কতটা হাঁটা হল, হার্ট বিট কত, শ্বাস-প্রশ্বাসের গতি— স্বাস্থ্য সংক্রান্ত এ রকম একাধিক বিষয়ের পরিমাপ জানাতে থাকে এই ট্র্যাকার। এমনকি কতটা ঘুম হল, সে তথ্যও জোগান দেয় এই যন্ত্র।

বিধানসভা ভোটের প্রচারের সময় যদিও তৃণমূল নেত্রীর হাতে এই ফিটনেস ট্র্যাকার দেখা যায়নি। তখন তাঁর বাঁ হাতে বাঁধা থাকত হলুদ রঙের সুতো। এখন সেই হাতেই ফিটনেস ট্র্যাকার পরছেন তিনি।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...