Tuesday, April 7, 2026

ভারত থেকে রামপালের পথে ৩৮০০ টন কয়লা

Date:

Share post:

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াটের (1300 Megawatt) একটি বিদ্যুৎকেন্দ্র (Powerplant) স্থাপিত হচ্ছে খুলনার সুন্দরবন সংলগ্ন মোংলায় (Mongla) । আর সে কারণেই খুলল নদীপথে দুই দেশের বাণিজ্যের দুয়ার।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাণিজ্যিকভাবে প্রথম ভারত থেকে নদীপথ ধরে কয়লাবাহী বার্জ আসছে বাংলাদেশে। শুক্রবার (২ জুন) দুপুরে এ যাত্রার সূচনা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ কলকাতা বন্দরে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের (Rampal Powerplant) জন্য ৩৭৫২ টন কয়লা নিয়ে গোদাবরী কমোডিটি লিমিটেডের রাজা রিভার ওয়েজ বার্জটি রওয়ানা দিয়েছে মোংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানান, ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপের (Indo Bangladesh friendship) মাধ্যমে খুলনায় যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেখানেই এই কয়লা ব্যবহার করা হবে। ভারতের এনটিপিসি (NPTC) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন (BPDC) এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে যৌথভাবে কাজ করছে। সে কারণেই ধানবাদ থেকে আসা কয়লা নদীর মাধ্যমে মোংলা বন্দরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বর থেকে বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়ে যাবে। তারই ট্রায়ালস্বরূপ শ্যামাপ্রসাদ বন্দর থেকে বার্জের মাধ্যমে প্রথম কয়লা রওনা দিল। এতে যেমন বাংলাদেশ-ভারতের ব্যবসায়িক উন্নতি ঘটবে, তেমনি দু’দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরো বাড়বে বলে আশা।

আরও পড়ুন- জোড়া মৃত্যু! পথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুতে আত্মহত্যা প্রেমিকার

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...