Friday, April 3, 2026

অনেকটাই সুস্থ দিলীপ কুমার, স্থিতিশীল নাসিরুদ্দিন শাহও

Date:

Share post:

আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন বর্ষীয়ান-বলি অভিনেতা দিলীপ কুমার। তবে আই সি ইউ-তেই চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে সূত্রে জানানো হয়েছে। সোমবারের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। এমনটাই জানিয়েছেন দিলীপ কুমার ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকি।

উল্লেখ্য, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। মে মাসে দু’বার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শ্বাসকষ্টের জন্যেই। সেবারও হিন্দুজা হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক অভিনেতা নাসিরুদ্দিন শাহও। নিউমোনিয়ায় আক্রান্ত ওই বর্ষীয়ান বলি-অভিনেতাও অনেকটাই সুস্থ বলেই খবর।

আরও পড়ুন-ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: মিমি-লাভলির বয়ান রেকর্ড, গ্রেফতার আরও ১

দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু ফারুকি জানিয়েছেন, এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৯৮ বছর বয়সী একজন মানুষের জন্য যা খুব প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু’একদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন ‘দিলীপ সাব’।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...