Sunday, April 5, 2026

নয়া নিয়ম মেনে মাত্র ১ মাসে ৩ কোটি পোস্ট মুছল ফেসবুক

Date:

Share post:

নয়া তথ্যপ্রযুক্তি আইন(IT law) মেনে মাত্র এক মাসের মধ্যেই তিন কোটি পোস্ট মুছে ফেলল ফেসবুক(Facebook) ইন্ডিয়া। নয়া ডিজিটাল নিয়ম চালু হওয়ার প্রথম মাসের রিপোর্টে এমন তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ফেসবুকের তরফে। শুধু ফেসবুক নয়, প্রায় ২০ লক্ষ ইনস্টাগ্রাম পোস্টও সরানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে প্রতিমাসে রিপোর্ট প্রকাশ করার জন্য। সেই রিপোর্টে সংস্থাকে জানাতে হবে কত অভিযোগ জমা পড়েছে এবং অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়া আইন মেনে এদিন ফেসবুকে তরফে পেশ করা হয় রিপোর্ট যেখানে বলা হয়েছে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত তিন কোটি ফেসবুক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুকে তরফে জানানো হয়েছে ৩০ থেকে ৪৫ দিনের ব্যবধানে এই রিপোর্ট পেশ করবে ফেসবুক কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের প্রকাশিত রিপোর্টে থাকবে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত তথ্যও।

আরও পড়ুন:ভুয়ো আইএএস দেবাঞ্জনের যাতায়াত ছিল শিলিগুড়ি-দার্জিলিঙেও

ফেসবুকের তরফে এদিন যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, আড়াই কোটি স্প্যাম, ২৫ লক্ষ হিংসাত্মক গ্রাফিক্স, ১৮ লক্ষ যৌনতা সংক্রান্ত পোস্ট ও ৩ লক্ষ ১১ হাজার ঘৃণামূলক মন্তব্য সরিয়ে ফেলেছে তারা। এ ছাড়াও হেনস্তা, আত্মহত্যা, জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত পোস্ট মুছে ফেলেছে ফেসবুক।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...