Tuesday, March 24, 2026

স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুও

Date:

Share post:

গতকালের তুলনায় করোনার দৈনিক সংক্রমণ আরও খানিকটা নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এই নিয়ে অতিমারি পর্বে দেশে মোট ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হল ।
স্বস্তির খবর যে, গত কয়েকদিন ধরেই ধারাবাহিকতা বজায় রেখে দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক তা ২.৩৫ শতাংশ। সেইসঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ১০৪ জন পৌঁছেছে। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, বিশ্বে প্রায় ১০০ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ফলে বিশ্বজুড়ে করোনা মাহামারি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। ড. টেড্রোস আধনোম ঘেব্রিয়েসাস বলেছেন, এই ভ্যারিয়েন্টের এখনও চরিত্র পরিবর্তন চলছে। অতিমারির এই কঠিন পর্বের মোকাবিলায় টিকাকরণের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, আমি ইতিমধ্যেই বিশ্বের নেতাদের কাছে আগামী বছরের এই সময়ের মধ্যে প্রত্যেক দেশের ৭০ শতাংশ মানুষের টিকাকরণ নিশ্চিত করার আর্জি জানিয়েছি।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...