Tuesday, March 24, 2026

রাইটার্স-এ আইনমন্ত্রীর ঘরে দুঃসাহসিক চুরি, হদিশ নেই ২টি কম্পিউটারের

Date:

Share post:

এবার খোদ মহাকরণেই চুরির ঘটনা। সেটাও কি-না আইনমন্ত্রী (Law Minister) মলয় ঘটকের (Malay Ghatak) ঘরে। রাইটার্সের (Raiters Building) ভিভিআইপি জোনে মন্ত্রীর ঘরে কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো, তা সামনে আসতেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

জানা যাচ্ছে, আইনমন্ত্রী মলয় ঘটকের ঘর থেকে পাওয়া যাচ্ছে না ২ টি গুরুত্বপূর্ণ কম্পিউটার। চুরির ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনা নিয়ে আইনমন্ত্রীর দফতরের কর্মীরা জানাচ্ছেন, লোয়ার ডিভিশন অ্যাসিসটেন্ট সৌমিত্র মণ্ডলের টেবিল থেকে কিবোর্ড, মনিটর, সিপিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে গুরুত্বপূর্ণ নথির রেকর্ড ছিল। এমন ঘটনা এই প্রথম। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। দফতরের কর্মীদের সঙ্গে কথা বলেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বুঝে হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তের দায়িত্ব গিয়ে পড়েছে লালবাজারের অ্যান্টি বাগলারি সেকশনের কাছে। মহাকরণে আইনমন্ত্রীর ঘর থেকে কম্পিউটার উধাও হওয়া নিয়ে লালবাজারের গোয়েন্দাদের মনেও নানা প্রশ্ন জাগছে। কম্পিউটারগুলির হার্ড ডিক্সে কেমন নথি স্টোর করা ছিল সে সম্পর্কে খোঁজ-খবর রহস্যের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:আমির-কিরণের বিবাহের ইতি

 

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...