Saturday, June 27, 2026

কোভিড বিধি মেনে ১৯ জুলাই থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৯ জুলাই থেকে। শেষ হতে পারে ১৩ অগাস্ট। লোকসভার (Loksabha) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সপ্তদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন ১৯ জুলাই থেকে শুরু হবে। সরকারের প্রয়োজনীতার উপর নির্ভর করে ১৩ অগাস্ট (August) অধিবেশন শেষ হতে পারে”। এরমধ্যে ১৯ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)।

করোনার টিকাকরণ, ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি- এই সব বিষয় নিয়ে মোদি সরকারকে বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

 

এর পাল্টা হিসেবে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলি কীভাবে বাধা সৃষ্টি করেছে সেগুলি মন্ত্রী পারিষদকে বাদল অধিবেশনে তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডনের জন্যেও দলের সাংসদদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

সাধারণত জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়। শেষ হয় স্বাধীনতা দিবসের আগে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশনের যাবতীয় প্রস্তুতি হয়ে গিয়েছে। সচিবালয়ের কর্মীরা করোনা টিকা নিয়ে ফেলেছেন। ৪৪৫ সাংসদও টিকা পেয়েছেন। স্পিকার (Speaker) বলেন, “গত অধিবেশনেও আমরা সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার চেষ্টা করেছিলাম। সেইসঙ্গে সদস্যদের টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছি”। অধিবেশনে সব রকম করোনা বিধি মেনে চলতে হবে বলে জানান ওম বিড়লা।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...