Saturday, March 28, 2026

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা

Date:

Share post:

কোপা আমেরিকায়( Copa America) সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা( Argentina)। রবিবার সকালে তারা ৩-০ গোলে হারাল ইকুয়েডরকে( ecuador)। এদিন শুধু গোল করলেন না, গোল করালেনও মেসি। সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি কলম্বিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই ইকুয়েডরের বিরুদ্ধে দাপট দেখায় মেসি, মার্তিনেজরা। তবে গোল পেতে আর্জেন্তিনাকে ওপেক্ষা করতে হয় ম‍্যাচের ৪০ মিনিট পযর্ন্ত। ম‍্যাচের ৪০ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন ডে পল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় থাকে আর্জেন্তিনার। ম‍্যাচের ৮৪ মিনিটে মেসির পাসে গোল করেন লাউটারো মার্টিনেজ। তবে আসল ম্যাজিক ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে। বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনার জয়কে নিশ্চিত করেন লিও মেসি।

তবে ইকুয়েডরও সুযোগ পেয়েছিল। এনের ভ্যালেন্সিয়া দুটি দারুণ হেডারের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। তবে ম্যাচের শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করায় লাল কার্ড দেখেন পিয়েরো হিনকাপি। বেশিরভাগ সময়ে বল নিজেদের আওতায় রাখলেও কোনও সুবিধা করতে পারেনি ইকুয়েডর।

আরও পড়ুন:ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দিল ইংল‍্যান্ড

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...