Friday, April 3, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের

Date:

Share post:

হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এবার ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভে নামল নদীয়া কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণনগর সদরের মোড়ে একটি বেসরকারি পেট্রল পাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা।

উল্লেখ্য, এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দাম আকাশছোঁয়া। এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তীব্র আক্রমণ করেছে কেন্দ্র সরকারকে। এদিন নতুন করে আবারও বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

আরও পড়ুন-“মোদিবাবু, পেট্রোল বেকাবু”! জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব কুণাল থেকে পার্থ-ব্রাত্য

তাদের দাবি, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। এই লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে ভুগছে। এই অবস্থায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই তাদের দাবি অপদার্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অবিলম্বে সর্বাধিক সেই দাবি জানিয়েছে তারা।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...