Saturday, April 4, 2026

করোনার নয়া স্ট্রেইন ডেল্টার বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের রেকর্ড গড়ল। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সাক্ষী থাকল দেশ। গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ। আর এমন পরিসংখ্যান দেশের স্বাস্থ্য আধিকারিকদের রাতযের ঘুম কেড়েছে।

দেশজুড়ে গত মাসখানেক ধরে করোনার সুনামি আছড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র যে লাভ হচ্ছে না, তা গত কয়েকদিনের পরিসংখ্যানেই স্পষ্ট। কঠোর লকডাউনের মধ্যে দৈনিক আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ।
শুধু দৈনিক মৃত্যুই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও নয়া রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...