Sunday, June 28, 2026

জামিনের শুনানি আগেই প্রয়াত এলগার পরিষদ মামলায় অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

Date:

Share post:

জরুরী ভিত্তিতে তাঁর জামিনের শুনানির আবেদন গ্রহণ করেছিল আদালত(court)। যদিও বোম্বে হাইকোর্টে(Bombay High Court) শুনানি শুরু হওয়ার আগেই প্রয়াত হলেন এলগার পরিষদ মামলায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া মানবাধিকারকর্মী স্ট্যান স্বামী(Stan Swamy)। ৮৪ বছর বয়সে সোমবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

গত ২৮ মে আদালতের নির্দেশে মুম্বইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল স্ট্যান স্বামীকে। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় রবিবার ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তবে শেষ রক্ষা হলো না। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের আদিবাসীদের জন্য কাজ করে যাওয়া এই ধর্মযাজকের বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ উঠেছিল। পাশাপাশি ২০১৭ সালে পুনের ভীমা কোরেগাঁও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয় তাঁকে। ওই বছরের ৩১ ডিসেম্বর এলগার পরিষদের সমাবেশে প্ররোচনামূলক বক্তৃতার কারণে এই হিংসা হয় বলে অভিযোগ তুলেছিল পুলিশ। সেদিনের ঘটনার জেরে যত জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন স্ট্যান স্বামী। বহুদিন ধরে অসুস্থ এই মানবাধিকার কর্মী পারকিনসন রোগে ভুগছিলেন। তাই জল খাবার জন্য স্ট্র চেয়েছিলেন। তবে তার জন্যও তাকে আদালতে আবেদন করতে। গত ডিসেম্বর মাসে তাঁর সেই আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন:জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ: রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক তৃণমূলের

শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হওয়ার কারণে বারবার বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন এই সমাজকর্মী। আদালতকে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে তালোজা জেলে থাকা নিরাপদ নয়। ওখানে চিকিৎসারও যথেষ্ট ব্যবস্থা নেই। জামিন না পেলে মরেই যাবে তিনি। যদিও এনআইএ-র তরফে তাঁর জামিনের বিরোধিতা করে পাল্টা দাবি করা হয় তার অসুস্থতার যথেষ্ট প্রমাণ নেই। এমনই টালমাটাল পরিস্থিতির মাঝে তার অন্তর্বর্তী জামিনের আবেদনে শুনানি ছিল সম্প্রতি। যদিও তার আগেই প্রয়াত হলেন বিশিষ্ট ওই সমাজকর্মী।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...