Tuesday, June 23, 2026

কুলতলির শ্যামনগরে দুর্গত মানুষের পাশে রামমোহন সম্মিলনী

Date:

Share post:

ইয়াস (Yaas) বিধ্বস্ত কুলতলির প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর গ্রামের মানুষের পাশে রামমোহন সম্মিলনী (Rammohan Sammelani)। প্রয়োজনীয় জরুরি সামগ্রী যেমন, চাল, ডাল, ছাতু-সহ খাদ্যসামগ্রী, সব বয়সী মানুষের পোশাক, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটাইজার, মাস্ক, পানীয় জলের বোতল বিতরণ করা হয়। ৩০০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

ইয়াসে নোনা জল ঢুকে চাষের জমি প্লাবিত হয়। ফলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রান্তিক মানুষগুলোর পাশে সে কারণেই ত্রাণ নিয়ে হাজির হন মৃত্যুঞ্জয় পাল, রামমোহন সম্মিলনীর সভাপতি শ্যামল দত্ত। ছিলেন সদস্যরা- অমর চট্টোপাধ্যায়, শৈলেন চট্টোপাধ্যায়, গোপাল, দীপক প্রামাণিক, অসিত দত্ত, কল্যাণ, দীপঙ্কর, অনির্বাণ, সৌম্যজিৎ, কৌশিক, রঞ্জন-সহ অনেকে। ছিলেন এলাকার অমিত মল্লিক, সত্যম। রামমোহন সম্মিলনীর এই সাহায্যে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...