Sunday, June 28, 2026

বিজেপির মিছিলে উত্তেজনা, আটক অগ্নিমিত্রা সহ একাধিক কর্মী-সমর্থক

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামে গেরুয়া শিবির। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে কলকাতা পুরসভা অবধি যাওয়ার কথা ছিল বিজেপি কর্মী সমর্থকদের। কিন্তু পুর্বঘোষিত রুট বদল করে গণেশ্চন্দ্র অ্যাভিনিউ ধরে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ঢোকার পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। আটক করা হয় অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীকে।
জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি মিছিল নির্দিষ্ট রুটে না গিয়ে হিন্দ সিনেমা হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে এগোতে শুরু করে। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক মহিলা বিজেপি কর্মী অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়লে তাঁকেও ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি গতকালই খারিজ করে দেয় পুলিশ। জমায়েত করলে মহামারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল। তাই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল ঢোকার পরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। আজকের মিছিলে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল উপস্থিত থাকলেও ওই প্রতিবাদী মিছিলে সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...