Wednesday, April 8, 2026

দেবাঞ্জন কাণ্ডের জের! বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন কান্ডের কালপ্রিট দেবাঞ্জনের(Debanjan) সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল(TMC)। বুঝিয়ে দেওয়া হল কোন অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের কী করতে হবে এবং কী ধরনের সর্তকতা নিতে হবে?

সোমবার পারিষদীয় দলের বৈঠকে বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কোন অনুষ্ঠান বাড়ি যান সে ক্ষেত্রে আগে ভালো করে দেখে নিতে হবে আমন্ত্রিতদের তালিকা। একই নিয়ম প্রযোজ্য থাকছে কোনও অনুষ্ঠান মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রেও। তৃণমূলের তরফে বিধায়কদের জন্য এই অভিনব বার্তায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের ওপর বিরোধীদের চাপ বাড়ার জেরে এই পদক্ষেপ? যদিও সেই ধরনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

আরও পড়ুন:দেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

যদিও সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি এদিন বিধানসভায় শাসকদলের কর্মপদ্ধতি নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বিধায়কের সঙ্গে। জানানো হয়, সকল বিধায়ককে নিয়মিত উপস্থিত থাকতে হবে বিধানসভায়। হাউসে নানা রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার মধ্যে থেকেও অধিবেশন চালিয়ে নিয়ে যেতে হবে। বিরোধীদের বিক্ষোভ দেখে কোনও বিধায়ক যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ না নেয় সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, নির্মল ঘোষের মতো নেতৃত্বরা।

 

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...