Saturday, June 20, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার “BJP-CBI সংক্রান্ত নথি”!

Date:

Share post:

কসবার (Kasba) ভুয়ো (Fake) ভ্যাকসিন (Vaccine) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Dev) সঙ্গে এবার “যোগসূত্র” পাওয়া গেলো বিজেপির (BJP)। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর বেশ কিছু ভুয়ো নথিও দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে অভিযুক্তের সঙ্গে “তৃণমূল যোগ” নিয়ে নানা ছবি ও তথ্য সামনে এসেছিল। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এবার দেবাঞ্জনের বাড়ি থেকেই মিলল বিজেপি সদস্যপদের প্রমাণ। যা সামনে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তবে সেই নথি আসল নাকি জাল, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

পুলিশি তল্লাশিতে দেবাঞ্জনের বাড়ি থেকে বিজেপির সদস্যপদের রসিদ পাওয়া যেতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একইসঙ্গে সিবিআইয়ের নাম লেখা বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নেই নথি দেখে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্যক্তির সঙ্গে সিবিআইয়ের এই নথির কোনও যোগই নেই।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...