Thursday, March 19, 2026

এবার উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন চিহ্নিত করে ধ্বংস করতে আনা হচ্ছে মেশিন

Date:

Share post:

আর ঝুঁকি নিতে চাইছে না ভারত। এরই মধ্যে একের পর এক ড্রোন উড়ে এসেছে জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে। হামলাও হয়েছে। তাই এবার উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন চিহ্নিত করে ধ্বংস করতে আনা হচ্ছে মেশিন। শীঘ্রই বসানো হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম। ড্রোনের মতো মানুষহীন স্বয়ংক্রিয় মেশিনের মোকাবিলা করতে এই মেশিন চাইছে বায়ুসেনা।

১০ টি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে উদ্যোগী ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা চাইছে, এই সিস্টেম যাতে লেজার রশ্মি পরিচালিত ‘এনার্জি ওয়েপন’ দিয়ে সাজানো থাকে। ইতিমধ্যেই বায়ুসেনা ভারতীয় কয়েকটি সংস্থার কাছ থেকে এই সিস্টেম নিতে ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ পাঠিয়েছে।

অ্যান্টি ড্রোন সিস্টেমে কী কী থাকবে?

১) ৫ কিলোমিটার দূর পর্যন্ত ছোট ড্রোন শনাক্ত করার জন্য ৩৬০ ডিগ্রি কভারেজ পাওয়া যাবে, এমন র‍্যাডার থাকবে।

২) ‘এনার্জি ওয়েপন’ দিয়ে সাজানো থাকবে।

৩) ডিআরডিও আগেই অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে, যার রেঞ্জ ২ কিলোমিটার, রয়েছে ২ কিলোওয়াটের রেজার।

আরও পড়ুন-২৮ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান, শুরু উদ্ধার কাজ

পাশাপাশি অ্যান্টি ড্রোন সিস্টেমে যাতে শত্রু শিবিরের ড্রোন ধ্বংস হয় এবং আশেপাশের পরিবেশের অল্প ক্ষতি হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। এই বছরের মধ্যেই অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার সবরকম প্রক্রিয়া সেরে ফেলতে চায় ভারত। জানা যাচ্ছে, যে ভেন্ডরের কাছ থেকে নেওয়া হবে, তাদের জানাতে হবে কবে দেওয়া হবে ওই সিস্টেম। চলতি বছরেই সব চুক্তি সেরে শীঘ্রই সিস্টেম বসাতে চায় ভারতীয় বায়ুসেনা।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...