Wednesday, April 8, 2026

২৮ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান, শুরু উদ্ধার কাজ

Date:

Share post:

রাশিয়ায় নিখোঁজ হয়ে যায় একটি যাত্রীবাহী বিমান। ৬ বিমানকর্মী এবং দুই শিশু-সহ মোট ২৮ জন ছিলেন বিমানটিতে। এরপরই খোঁজ শুরু হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ(RIA) জানিয়েছে, যাত্রী সমেত বিমানটি সমুদ্রে ভেঙে পড়েছে। বিমানটির খোঁজে তল্লাশি চলছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। বিমানটির ভেঙে পড়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত বেশ কয়েকটি দাবি উঠে আসে। শেষমেশ, রাশিয়ার সংবাদ সংস্থা জানায়, বিমানটি সমুদ্রে ভেঙে পড়ার আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে বিমানের উদ্ধারকাজ ।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...