Saturday, June 13, 2026

চুক্তি জটে জড়িয়ে এবারের কলকাতা লিগে অনিশ্চিত এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

আগামী কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গল আদৌ অংশ নিতে পারবে কিনা, তা এখনও স্পষ্ট হল না। চুক্তি সংক্রান্ত জটই এর মূল কারণ বলে জানা গিয়েছে । সোমবারের আইএফএর বৈঠকে সে কথা জানিয়ে দিয়েছেন লাল-হলুদের সিইও শিবাজি সমাদ্দার।চূড়ান্ত চুক্তিতে এখনও সই হয়নি লাল-হলুদের।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের মতামত জানতে ক্লাব কর্তাদের ডেকে পাঠিয়েছিল আইএফএ। সোমবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, কর্তা সুব্রত দত্ত ও অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল-হলুদের সিইও। ইস্টবেঙ্গল ও লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়াটাই যে এই জটিলতার মূল কারণ, আইএফএ কর্তাদের তা জানিয়েছেন তিনি ।
তবে আইএফএ কর্তাদের সঙ্গে আলোচনায় তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন শিবাজি বাবু। তাঁর বক্তব্য, কলকাতা লিগে খেলার ক্ষেত্রে অনেকগুলি সমস্যা রয়েছে। সেগুলি কাটিয়ে ওঠাটাই এখন প্রধান চ্যালেঞ্জ লাল-হলুদের কাছে ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...