Friday, June 26, 2026

৫ দিনে ৫০০ কোটি, মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন ছাড়ালো ১০ হাজার!

Date:

Share post:

বাংলায় তৃণমূলের (TMC) তৃতীয় মা-মাটি-মানুষ সরকার গঠনের পর থেকে একের পর এক চমক। নির্বাচনে দেওয়া দেওয়া প্রতিশ্রুতি পালনে যেন সিদ্ধহস্ত মুখমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক সুপার হিট প্রকল্প উপহার দিচ্ছেন তিনি। এবার মাত্র পাঁচদিনেই বাজিমাত! রাজ্যের পড়ুয়াদের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বপ্নের প্রকল্প—”স্টুডেন্ট ক্রেডিট কার্ড” (Student Credit Card)-এর মধ্য দিয়ে।

প্রসঙ্গত, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার কথা ভেবে নির্বাচনী ইস্তাহারে শাসক দল তৃণমূল কংগ্রেস “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” প্রকল্পের কথা ঘোষণা করেছিল। যেমন কথা তেমন কাজ। তৃতীয়বার ক্ষমতায় এসে মাত্র দু’মাসের মধ্যে তার বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০ জুন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন। তারপর মাত্র পাঁচ দিন। গতকাল, সোমবারের হিসেব অনুযায়ী, অনলাইনে আবেদনের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ১০ হাজার পেরিয়ে গিয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০০ কোটি টাকা।

নবান্ন সূত্রে খবর, আবেদনকারী সিংহভাগ ছাত্রছাত্রী রাজ্যের মধ্যেই উচ্চ শিক্ষা করতে চান। তবে রাজ্যের বাইরে পড়তে যাওয়ার জন্যও ক্রেডিট কার্ডের আর্জি জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ঋণের অঙ্ক ৫ লক্ষ টাকার আশপাশে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। এই পাঁচদিনের গতিপ্রকৃতি দেখে নবান্নের আধিকারিকদের ধারণা, এই গতিতে আবেদন চলতে থাকলে কমপক্ষে একলক্ষ আবেদন জমা পড়বে।

উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদিনকারী প্রতিটি ছাত্রছাত্রীর আর্জি খতিয়ে দেখবে শিক্ষা ও অর্থ দফতর। এরপর সহজ শর্তে ঋণের সুযোগ দেওয়া হবে। মাত্র ৪ শতাংশ সুদে মেলা এই ঋণ শোধ করতে হবে ১৫ বছরের মধ্যে। ব্যাঙ্কের বাকি সুদের অংশের পুরোটাই দেবে রাজ্য সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...