Friday, April 3, 2026

বার কাউন্সিলের সিদ্ধান্তেই সুপ্রিম কোর্টে চিঠি, চেয়ারম্যানের সওয়াল হাইকোর্টে

Date:

Share post:

করোনা- আবহে রাজ্য বার কাউন্সিলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য একযোগে প্রস্তাব গ্রহণ করেছিলেন, কাউন্সিলের যে কোনও সিদ্ধান্ত পদাধিকার বলে একা নিতে পারবেন চেয়ারম্যান৷ গত ১৮ জুন ২০২১ এই সিদ্ধান্ত গ্রহণ করেন বার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য।

আর গৃহীত সেই প্রস্তাব অনুসারেই কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছিলেন৷ এই কাজ কখনই বার কাউন্সিলের নিয়ম-নীতি বহির্ভূত নয়৷

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডনের এজলাশে অশোক দেবের কৌঁসুলি এই সওয়াল করেছেন৷ পাশাপাশি বলেছেন, এই এই মামলা কোনও অবস্থাতেই জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অশোক দেব দিনকয়েক আগে দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ দাবি করেন৷ কাউন্সিলের ৩-৪ জন সদস্য পাল্টা দাবি করেন, এই সিদ্ধান্ত বার কাউন্সিলের নয়৷ কাউন্সিলের সদস্যরা সহমত হয়ে এই প্রস্তাব নেননি৷ অশোক দেবের ওই চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়।

ওই মামলার শুনানিতেই অশোক দেবের আইনজীবী আদালতে এই সওয়াল করেছেন৷ একইসঙ্গে আদালতে জানানো হয়েছে, ৫ জুলাই বার কাউন্সিলের সদস্যরা পূর্বগৃহীত প্রস্তাব ও সিদ্ধান্তে ফের সহমত পোষণ করেছেন৷ সুতরাং বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কাউন্সিলের নিয়মবিরুদ্ধ কোনও কাজই করেননি৷ ফলে এই মামলারও কোনও ভিত্তি নেই৷

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...