Saturday, June 20, 2026

কোভিড নিয়মবিধি মেনে রক্তদান শিবির স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাক্তনীদের

Date:

Share post:

একদিকে অতিমারি পরিস্থিতি এবং অন্যদিকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব। সবমিলিয়ে এমন পরিস্থিতি মোকাবিলা করা রীতিমতো চ্যালেঞ্জ রাজ্য সরকার ও প্রশাসনের কাছে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বহু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শিক্ষা প্রতিষ্ঠান।

রক্তের চাহিদা মেটাতে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে আয়োজন করেছিলেন একটি রক্তদান শিবিরের। এর মূল উদ্যোক্তা ছিলেন ওই স্কুলের ১৯৯১ সালে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্ররা।

গত ৪ জুলাই এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাহিরি বসু, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অরুন্ধতী রায় ,চিকিৎসক আশিস রায় প্রমুখ।

চিকিৎসক আশিস রায় বলেন, এই অতিমারি পরিস্থিতিতে সমস্ত কোভিড বিধি মেনেই অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই স্কুলের প্রাক্তনীরা এমন একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন ।এজন্য অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য । শুধু তাই নয়, এই সময়ে এমন একটি রক্তদান শিবিরের আয়োজন করার দুঃসাহস যে তারা দেখিয়েছেন তাও বাহবা যোগ্য । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। আসুন দেখেনিন তারই এক ঝলক।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...