Thursday, June 18, 2026

বুধবার মোদি – মন্ত্রিসভার সম্প্রসারণ, তার আগেই তৈরি হল নতুন মন্ত্রক

Date:

Share post:

অবশেষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (ministerial meeting) সম্প্রসারণ হতে চলেছে। প্রধানমন্ত্রী দফতর (Pmo) সুত্রে জানানো হয়েছে সন্ধ্যে ছটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(home minister Amit Shah) , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(defence minister Rajnath Singh) , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (finance minister Nirmala sitharaman) সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য।

জানা গিয়েছে মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী। তবে এর মধ্যে অনেক মন্ত্রীর একাধিক মন্ত্রক রয়েছে। শিবসেনা ও আকালি দলকে বিচ্ছিন্ন করার পরে এবং রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে মন্ত্রিপরিষদের মন্ত্রীর সংখ্যা এখন ২১। একজন প্রতিমন্ত্রীও মারা গিয়েছেন।

মন্ত্রিসভার সম্প্রসারণ (ministerial expansion meeting)এর এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে জোর চর্চা শুরু হয়েছে । শোনা যাচ্ছে নতুন মন্ত্রীদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পাশাপাশি পুরনো মন্ত্রীদের মধ্যে দফতর পুনর্বিন্যাস হতে পারে। ফলে নতুন করে কে কোন মন্ত্রক পেতে চলেছেন? কার হাতে কোন দফতর আসছে? এই সব নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

তবে তারই মধ্যে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নতুন মন্ত্রক গঠনের কথা ঘোষণা করা হয়। দেশের সমবায় ক্ষেত্রগুলিকে আরও মজবুত করার স্বার্থে নতুন ‘সমবায় মন্ত্রক’ বা ‘সহযোগিতা মন্ত্রক’ চালুর কথা ঘোষণা করল কেন্দ্র। যদিও কেন্দ্রের দাবি নতুন এই মন্ত্রক আচমকা তৈরি হয়নি। চলতি বছরের বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংক্রান্ত মন্ত্রকের সূচনা হবে বলে জানিয়েছিলেন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...