Saturday, April 4, 2026

কয়লা কাণ্ডে এবার রাজ্যের সাত IPS-কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব ইডির

Date:

Share post:

কয়লা-কাণ্ডে নয়া মোড়! তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা কাণ্ডে এবার রাজ্যের সাত IPS অফিসারকে তলব করল ইডি। করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যে সাতজন আইপিএস অফিসারকে তলব করেছে ইডি তারা হলেন, আইপিএস কোটেশ্বর রাও, পুরুলিয়ার পুলিস সুপার এস সেলভামুরুগান, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি শ্যাম সিং, IPS রাজীব মিশ্র, IPS সুকেশকুমার জৈন, ADG CID জ্ঞানবন্ত সিং এবং  তথাগত বসু। কয়লা কাণ্ডের তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজন IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জুলাই এবং আগামী অগাস্ট মাস ধরে এই সমস্ত পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে করোনা পরিস্থিতিতে সশরীরে হাজিরা না দিলেও হবে। এমনটাই জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি তদন্তকারীদের মুখোমুখি হওয়া যাবে বলে খবর।

আরও পড়ুন- বামফ্রন্ট আমলের থেকে তৃণমূল আমলে রাজ্যে বেশি উন্নতি হয়েছে: মানলেন বিজেপি বিধায়ক

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...