Tuesday, June 23, 2026

সিবিআইয়ের সদর দফতরে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

নয়াদিল্লির সিবিআই দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে আচমকাই সিবিআইয়ের বিল্ডিংয়ে আগুন লাগে বলে জানা গেছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। কী থেকে এই আগুন তা জানার চেষ্টা করছে পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই সিবিআই-য়ের সদর দফতরের বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আশেপাশের গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। আগুনের হাত থেকে বাঁচাতে  দফতরের ভিতর থেকে  সমস্ত আধিকারিক ও কর্মীদের বের করে আনা হয়।  খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক অনুমান বিল্ডিংয়ের পার্কিং লট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আগুন নাগার পর ওই বিল্ডিং থেকে সেখানকার কর্মীদের বার করে আনা হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।তবে কোনও গুরুত্বপূর্ণ নথির ক্ষতি হয়েছে কিনা, তা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পরই জানা যাবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...