Saturday, March 14, 2026

টানা বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি ঝাড়গ্রামে, নদীর পার ভাঙছে তুফানগঞ্জে

Date:

Share post:

টানা বৃষ্টি, সঙ্গে যোগ হয়েছে এলাকার নদীগুলির জলস্তরের বৃদ্ধি। সবমিলিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে।
বুধবার রাতে ঘণ্টাপাঁচেক টানা মুষলধারায় বৃষ্টি হয় ঝাড়গ্রামে। ফলে ডুলুং নদীর জলস্তর বেড়ে যায়। ডুবে যায় সড়ক। জামবনির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নদীর ওপারেই রয়েছে বাজার, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস। রীতিমত বিপাকে পড়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে ডুবে গিয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলিও। ইতিমধ্যেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন এলাকার বহু মানুষ।


একই পরিস্থিতি কোচবিহারের তুফানগঞ্জেও। টানা বৃষ্টির জেরে ফুঁসছে গদাধর, কালজানি, তোর্সা, ঘরঘরিয়া ও রায়ডাক এই পাঁচ নদী। ভাঙছে নদীর পার। বাঁধও আংশিকভাবে ভেঙে পড়েছে। ভিটে মাটি বাঁচাতে বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন স্থানীয়রাই।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...