Saturday, April 4, 2026

সনাতনকাণ্ডে এবার বিজেপিকে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ, চিঠি যাবে কেন্দ্রীয় মন্ত্রকেও

Date:

Share post:

নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করা সনাতন রায়চৌধুরীকে (Sanatan Raychowdhury) যতই জেরা করা হচ্ছে ততই মিলছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর সম্পর্কে জানতে বিজেপিকে (Bjp) চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। একইসঙ্গে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকে।

রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের (Cbi) কৌঁসুলি পরিচয়ে গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেনস এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন সনাতন রায়চৌধুরী। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। তাঁর কাছে ২০১৪ সালের বিজেপির প্রাথমিক সদস্য পদের রসিদ পাওয়া যায়।প্রতারণার কাজে দলের কারও সঙ্গে যোগাযোগ ছিল কি না সেই বিষয়ের কিনারা করতেই এবার বিজেপিকে চিঠি দেবে কলকাতা পুলিশ।

জেরায় সনাতন জানান, ভারতের প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। জেরায় ধৃত দাবি করেন, ২০১৩-তে ভারতের প্রতিনিধি হিসেবে টোকিওয় ইন্দো-জাপান বিজনেস সামিটেও অংশ নিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কিছু দেশে তিনি ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন সনাতন। কোন কোন দেশে গিয়েছিলেন তিনি, পাসপোর্ট খতিয়ে দেখে, তারই সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। এই তথ্য পাওয়ার পরেই স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-মধ্যরাতে নিজের বাসভবনে খুন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে

পুলিশ সূত্রে খবর, সনাতনের দুটো ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য মিলেছে। কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ইমেলে যোগাযোগ রাখতেন সনাতন। সেইসব নথি পরীক্ষা করা হচ্ছে। আদালতেও সেই তথ্য জমা দেওয়া হয়েছে।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...