Saturday, April 4, 2026

মহারাজের জন্মদিনে শুভেচ্ছা বার্তা সচিন, সেহবাগ, জয় শাহদের

Date:

Share post:

বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। জানা যাচ্ছে বেহালার বীরেন রায় রোডে এদিন একেবারেই সাদামাটা ভাবেই পালন করা হচ্ছে বিসিসিআই ( bcci) প্রেসিডেন্টের জন্মদিন। বাড়িতে থেকে সারাদিন পরিবারের সঙ্গে সময় কাটানোরই সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। দাদির জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ থেকে হরভজন সিং, মহারাজের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না তাঁরা। বাদ গেলেন না জয় শাহও।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে একেবারে বাংলায় শুভেচ্ছা বার্তা লিখেছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,” আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।”

সেহবাগ একটি মজার ছবি পোস্ট করে লেখেন,” দাদার গাড়িতে চড়ে, দাদাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। দাদা আগামী দিন ভাল কাটুক, সুস্থ কাটুক এই কামনা করি।”

হরভজন সিং তাঁর সোশ‍্যাল মিডিয়ায় লেখেন,” শুভ জন্মদিন অধিনায়ক। ভালোবাসা সবসময়।”

মহম্মদ কাইফ আবার লেখেন,” দাদা যখন আপনাকে মাঠে নেতৃত্ব দিচ্ছে, তা এক আলাদা অনুভুতি। জন্মদিনে অনেক শুভেচ্ছা।”

টুইট করে শুভেচ্ছা বার্তা লেখেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি লেখেন,” শুভ জন্মদিন প্রিন্স অফ ক‍লকাতা। আমরা কৃতজ্ঞ তোমার অবদান পেয়ে, সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। শুভ জন্মদিন দাদা।”

আরও পড়ুন:উইম্বলডন থেকে ছিটকে গেলেন ফেডেরার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...