Friday, April 3, 2026

দলবদলে চমক দিল এটিকে মোহনবাগান, হুগো বৌমাসকে সই করাল সবুজ-মেরুন ক্লাব

Date:

Share post:

দলবদলে আবারও চমক দিল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। গত আইএসএল ( isl)চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির( mumbai city fc) তারকা বিদেশি হুগো বৌমাসকে (Hugo Boumous) সই করাল বাগান ব্রিগেড। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানালেন সবুজ-মেরুন কর্তারা। হুগো বৌমাসকে পাঁচ বছরের চুক্তিতে সই করিয়ে নজির গড়ল এটিকে মোহনবাগান।

গত মরশুমে ১৬ ম্যাচে তিন গোল করেন হুগো বৌমাস। এছাড়াও নয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ২০১৯ সালে এফসি গোয়ার হয়ে লিগের সেরা খেলোয়াড় হওয়া বৌমোসকে ১.৭ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই। আর সেই রেকর্ড ভেঙে দিল এটিকে-মোহনবাগান। জানা গিয়েছে, ২.১ কোটি টাকার রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মুম্বই সিটি এফসি থেকে বৌমোসকে সই করিয়েছে বাগান কর্তারা। পাশাপাশি মুম্বই সিটি এফসির তুলনায় ৩০ শতাংশ বেশি বেতন দেওয়া হবে ফরাসি এই অ‍্যাটাকিং মিডফিল্ডারকে।

এটিকে মোহনবাগানে সই করে হুগো বৌমাস বলেন,” এটিকে মোহনবাগানে সই করে আমি উচ্ছসিত। ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা। মোহনবাগানের হয়ে খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের কথা শুনেছি। তাদের আবেগ ভালোবাসা আমাকে টেনেছে। সমর্থকদের জন‍্য খেলতে চাই। এই ক্লাবকে ভাল খেলে ট্রফি এনে দিতে চাই। গোল করতে বা করাতে আমি দুটোই ভালোবাসি।”

হুগো বৌমাসকে দলে পেয়ে এটিকে মোহনবাগান কোচ হাবাস বলেন,” হুগো দলের আসায় শক্তি বাড়ল। ও খুব গতিময় ফুটবলার।”

আরও পড়ুন:মহারাজের জন্মদিনে শুভেচ্ছা বার্তা সচিন, সেহবাগ, জয় শাহদের

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...