Saturday, April 4, 2026

স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার

Date:

Share post:

বিরোধী দলনেতা হয়ে এই প্রথম বার স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করায় তাঁকে এই নোটিশ পাঠালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। যদিও বিধানসভায় সেই নোটিশ দেওয়া হলেও এই নিয়ে এখনও মন্তব্য শুভেন্দু করেননি।

তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় তৃণমূল (TMC) আসার পর এই প্রথম বিধানসভা (Assembly) অধিবেশন চলছে।প্রথম বিধানসভা অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তিনি সর্বদলীয় বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী ওয়াকআউট করেন। তাতে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তোলেন। আর তা আইনসভার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একজন অধ্যক্ষের পক্ষে যথেষ্ট অবমাননাকর বলে মনে করছে তৃণমূল।

স্পিকারের উদ্দেশে এই মন্তব্যের জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। তা ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছেও পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের জন্য কোনো বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস নতুন কিছু নয়। তবে বিরোধী দলনেতা হয়েই শুভেন্দুর এই নোটিশ পাওয়ার ঘটনা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় জায়গা দিয়ে ত্রিপুরাকে সামাল দেওয়ার চেষ্টা মোদির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...