Saturday, April 4, 2026

নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

বুধবার শপথগ্রহণের পর বৃহস্পতিবার নতুন মন্ত্রীদের নিয়ে প্রথম মন্ত্রিসভার (ministerial meeting) বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। এদিন পরপর দুটি বৈঠক হয়েছে। একটি বৈঠকে ভার্চুয়ালি (virtual meet) যোগ দিয়েছেন মন্ত্রীরা। করোনা অতিমারিতে (Corona pandemic situation) দেশের বর্তমান পরিস্থিতি, তৃতীয় ঢেউ (precaution before attack of third wave) আসার আগে সাবধানতা ইত্যাদি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় বৈঠকটিতে মন্ত্রীদের মুখোমুখি হয়ে নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির কেন্দ্রীয় ক্যাবিনেটে এখন মন্ত্রীর সংখ্যা ৭৮। সর্বাধিক মন্ত্রিত্ব পেয়েছে উত্তর প্রদেশ। বাংলা পেয়েছে ৪ জন প্রতিমন্ত্রীকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...