Monday, April 13, 2026

‘রাজীব কী করবেন তা ঠিক করতে পারছেন না’, মুখ খুললেন দিলীপ ঘোষ

Date:

Share post:

গেরুয়া-ক্যাম্পে ‘বেসুরো’ রাজীব বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে থাকবেন? না’কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন?বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই এ বিষয়ে জল্পনা চলছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের দিনই প্রাক্তনমন্ত্রী রাজীব নিশানা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ গেরুয়া নেতৃত্বকে৷ বিজেপি নেতাদের বিরুদ্ধে বারবার রাজীব যেভাবে সরব হচ্ছেন, তাতে তাঁর দলবদলের জল্পনাই জোরদার হচ্ছে৷

এবার এই ইস্যুতে মুখ খুললেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে রাজীব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “কিছু কিছু লোক আছেন তাঁরা ঠিক করতে পারছেন না কোন দল করবেন, কোথায় যাবেন। তিনি দলের কোনও পদাধিকারী নন”।

প্রসঙ্গত, ভোটের পর বিজেপির কোনও বৈঠকেই দেখা যায়নি রাজীবকে। বরং ফেসবুকে বার বার তিনি সমালোচনা করে চলেছেন বিজেপির৷ এসব বার্তা দিয়ে রাজীব তৃণমূলকে খুশি করতে চাইছেন বলেই মনে করা হচ্ছে৷
বাড়ছে তাঁর তৃণমূলে ফেরার জল্পনাও৷

ওদিকে, তৃণমূলের একাংশ রাজীবের ঘর-ওয়াপসির বিরোধিতা করে ডোমজুড়ে পোস্টার ঝুলিয়েছে৷ রাজীবকে মীরজাফর-গদ্দার বলেও আক্রমণ করা হয়েছে৷ রাজীবকে তৃণমূলে যাতে না ফেরানো হয়, সে নিয়েও সরব হয়েছেন শাসক দলের কিছু নেতা। এই আবহেই রাজীব প্রসঙ্গে দিলীপ ঘোষের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে তিলজলার ফ্ল্যাট থেকে গ্রেফতার ১২

 

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...