Wednesday, June 17, 2026

‘সরি দোস্ত মজবুরি থি!’, চুরি করে গৃহকর্তার উদ্দেশে চিঠিতে লিখে গেল চোর

Date:

Share post:

এমন ঘটনাও ঘটল! চুরির পর চিঠি লিখে কার্যত ক্ষমা চাইল চোর। সশস্ত্র বাহিনীর জওয়ানের ফাঁকা বাড়িতে চুরি করে ওই চোর। টাকাপয়সা সহ সোনাদানা, মূল্যবান জিনিসপত্র সমস্তটাই হাতিয়ে নেয় সে। এরপর গৃহকর্তার কাছে ক্ষমা চেয়ে নেয়। চিঠিতে চোর লিখেছে, ‘সরি দোস্ত মজবুরি থি!’

চিঠিতে চোর জানায়, নিজের জন্য নয়, সে তার অসুস্থ বন্ধুর প্রাণ বাঁচাতেই এই চুরি করতে বাধ্য হয়েছে। একইসঙ্গে গৃহকর্তার প্রতি আশ্বাস, ‘শীঘ্রই ফিরে আসব সমস্ত কিছু ফিরিয়ে দিতে।’

এই ঘটনা মধ্যপ্রদেশের ভিন্দ জেলার ভিমনগর এলাকার। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়েছে। বাড়িতে চুরির ঘটনায় অবশ্য থানায় অভিযোগ দায়ের করেছেন ছত্তিশগড়ে কর্মরত স্পেশাল আর্মড ফোর্সের জওয়ান রাকেশকুমার মৌর্যর স্ত্রী রিমাদেবী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিমাদেবী পুলিশকে জানিয়েছেন, ৩০ জুন তিনি সন্তানকে নিয়ে পোরসা শহরে বাপেরবাড়ি গিয়েছিলেন। বাড়ি ফেরেন ৫ জুলাই। ঘরে ঢোকার আগেই তিনি দেখেন, দরজার তালা ভাঙা। এরপর ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পরে রয়েছে। তিনি দেখেন, ঘরে থাকা টাকাপয়সা, গয়না সবটাই চুরি গিয়েছে। এর পরই চোরের লিখে যাওয়া ওই চিঠি নজরে পড়ে তাঁর।

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...