Sunday, June 28, 2026

বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

Date:

Share post:

শপথ গ্রহণের পর বলেছিলেন, “আপাতত বিতর্কে জড়াতে চাই না”। তবে সেটা ছিল নিতান্ত সাময়িক প্রতিক্রিয়া। তারপরেই ফের উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হলেন জন বার্লা (John Barla)। আর সরাসরি বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতাও করলেন না আরেক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তবে, এই বিষয়ে এখনও নিজেদের অবস্থানে একই আছেন বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বের। বার্লা-নিশীথদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ জানাবেন বলে জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও বার্লা বলেন, স্থানীয় মানুষের দাবি মেনে উত্তরবঙ্গ বিভাজনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারকে নিত্যদিন উত্যক্ত করতেই অমিত শাহের প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে নিশীথকে। বাংলার উত্তরবঙ্গ ভাগের দাবিতে নিশীথও একজন সমর্থক।

আরও পড়ুন-দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

তবে বঙ্গভঙ্গ প্রসঙ্গে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তাঁরা। দলের কেউ যদি এই নিয়ে সরব হন সেটা শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এখন এই পরিস্থিতিতে বার্লাদের অবস্থান কী হয় সেটাই দেখার।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...