Sunday, June 7, 2026

দায়িত্বে এসেই নয়া নিয়ম রেলমন্ত্রী বৈষ্ণবের, ২ শিফটে কাজ চলবে রাত ১২টা পর্যন্ত

Date:

Share post:

দায়িত্বে আসার কয়েক ঘন্টার মধ্যেই কাজে লেগে পড়লেন নয়া দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী(rail minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। রেলের কর্মী ও আধিকারিকদের ২টি শিফটে কাজ করার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে বলা হয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে রেল অফিসের প্রথম শিফটের কাজ। এবং দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩টে থেকে রাত্রি ১২টা পর্যন্ত। অর্থাৎ দুটি শিফটে ৯ ঘন্টা করে কাজ করতে হবে কর্মীদের।

রেল মন্ত্রকের এডিজি পিআর ডিজে নারায়ন(DJ Narayan) জানান এই নির্দেশিকা শুধুমাত্র মন্ত্রী কার্যালয়ের জন্য জারি করা হয়েছে বেসরকারি বা রেল কর্মীদের জন্য নয়। রেলমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন তাঁর অফিসের সঙ্গে যুক্ত সমস্ত দফতর ও কর্মচারীরা আপৎকালীন ভাবেই এই ২ শিফটে কাজ শুরু করবেন। নবনিযুক্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নজরে রেল মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি রেলকে অত্যাধুনিক করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তব রূপ দেবো। একইসঙ্গে রেলের সকল আধিকারিকদের জন্য একেবারে ‘মিশন মোডে’ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে প্রতিটি মিনিটকে গুরুত্ব দেওয়ার জন্য।

আরও পড়ুন:বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

বৈষ্ণব আরও জানান, প্রধানমন্ত্রীর লক্ষ্য রেলকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে সাধারণ মানুষ কৃষক গরীব প্রতিটি প্রান্তের মানুষ রেলের সুবিধা পায়। উল্লেখ্য, মন্ত্রিসভায় রদবদলের পর সম্প্রতি রেল মন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে প্রাক্তন আইএএস আধিকারিক অশ্বিনী বৈষ্ণবের হাতে। এবার দায়িত্ব নিয়েই কাজে লেগে পড়েন তিনি।

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...