Sunday, June 7, 2026

দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

Date:

Share post:

কসবা ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের তদন্ত করতে কেন্দ্রীয় সংস্থা ED কার্যত মরিয়া৷ সত্যিই তদন্তে নামলে এই ইস্যুতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল৷

শুধু দেবাঞ্জন-কাণ্ড নয়, জানা গিয়েছে, রাজ্যে রেমিডিসেভির ও অক্সিজেনের কালোবাজারি নিয়েও ED তদন্ত করতে চাইছে৷ সূত্রের খবর, আজ, শুক্রবার নগরদায়রা আদালতে দুটি আলাদা FIR দায়ের করবে ইডি। প্রথমটি দেবাঞ্জন কাণ্ড নিয়ে এবং দ্বিতীয় FIR দায়ের করা হবে রাজ্যে রেমিডিসেভির ও অক্সিজেনের কালোবাজারি নিয়ে৷ ED- সূত্রের খবর, দিল্লির সবুজ সংকেত পেয়ে গিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। নির্দেশ এসেছে যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করার৷ তাই সম্ভবত আজই ED দু’টি ‘কেস ইনফরমেশন রিপোর্ট’ CIR বা FIR দায়ের করতে চলেছে৷ সূত্রের খবর, দিল্লির নির্দেশে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং’ আইনে ED তদন্ত শুরু হবে।

আরও পড়ুন-মুকুল রায় না’কি অন্য কেউ? PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা আজ

ইতিমধ্যেই SIT বা বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর বেশ কয়েকজন শাগরেদকে। দেবাঞ্জনের আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে কলকাতা পুলিস, যার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনও হয়েছে। SIT-এর জেরায় চাঞ্চল্যকর বহু তথ্য উঠে আসছে। আর্থিক প্রতারণা, বেআইনি লেনদেনের ঘটনাও তদন্তে উঠে এসেছে৷ কলকাতা পুলিশের তদন্ত যখন জোরকদমে চলছে, তখনই জানা যাচ্ছে আর্থিক প্রতারণা আইনে ED কসবার ভুয়ো টিকাকাণ্ডের আলাদা তদন্ত করবে৷ এর অর্থ, কেন্দ্র এই ইস্যুতেও রাজ্যের সঙ্গে বিবাদে যেতে চাইছে৷ এ বিষয়ে ED- র বক্তব্য, এই ধরণের তদন্ত শুরুর জন্য রাজ্যের কোনও আলাদা অনুমতি লাগে না। ED সুয়োমটো FIR করে তদন্তে নামতেই পারে৷ প্রশাসনিক ও রাজনৈতিক মহল বলছে, কসবার টিকাকাণ্ড নিয়ে কলকাতা পুলিশের সমান্তরাল তদন্তে ED নামলে, ফের কেন্দ্র ও রাজ্য সংঘাত অনিবার্য ৷

Related articles

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...