Saturday, April 4, 2026

বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ভয়েস রেকর্ড, তদন্তে পুলিশ

Date:

Share post:

চাঁদনি চক (Chandni Chowk) এলাকায় তিন তলা বাড়িতে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ (Police) সূত্রে খবর, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, মৃতের নাম নেপাল দাস (Nepal Das)। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ লালবাজারের (LalBazar) ১০০ নম্বরে একটি ফোন আসে। বলা হয়, চাঁদনি চকের একটি বাড়িতে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ (Bowbazar Police Station)। ঘরের দরজা ভাঙে পুলিশ। তারা দেখে, অচৈতন্য অবস্থায় বৃদ্ধ নেপাল দাস মাটিতে পড়ে রয়েছেন। তাঁকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ও ভয়েস রেকর্ড। তদন্তে নেমেছে বউবাজার থানার পুলিশ।

আরও পড়ুন-ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডে CBI নয়, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা হাইকোর্টের

পুলিশ জানিয়েছে, হরিদেবপুরের (Haridebpur) বাসিন্দা নেপাল দাস। কর্মসূত্রে চাঁদনি চকে থাকতেন ছেলে সৌরভ দাস এবং পুত্রবধূ সঙ্গীতা দাসের সঙ্গে। উদ্ধার হওয়া মোবাইলে ভয়েস রেকর্ড রয়েছে। যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মাত্রাতিরিক্ত ঋণের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি। তবে সেই কণ্ঠস্বর মৃত নেপাল দাসের কিনা, তা নিশ্চিত করতে তদন্তে নেমেছেন আধিকারিকরা। ভয়েস রেকর্ডটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...