Wednesday, March 18, 2026

হোমগুলির বাসিন্দাদের ভ্যাকসিন দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন হোমের বাসিন্দাদের বয়স অনুযায়ী দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ

দেশের হোমগুলির অবস্থা খতিয়ে দেখতে সব রাজ্যের হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে হোম-সংক্রান্ত রিপোর্ট তলব করেছিলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সেই রিপোর্ট জমা দেয়৷ আর সেই রিপোর্ট দেখেই কার্যত ক্ষিপ্ত হয়ে যান দুই বিচারপতি ৷ চড়া সুরে অসন্তোষ প্রকাশ করে রাজ্যের সমালোচনা করে আদালত৷ ওই রিপোর্টে দেখা যায়, গত ১৪ জুন পর্যন্ত রাজ্যের হোমগুলিতে মোট ৩০ জন করোনা-আক্রান্ত হয়েছেন৷ এদিন সেই মামলার শুনানিতে আদালতের তোপের মুখে পড়ে রাজ্য৷ হোমগুলির বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি দেখে আদালত এদিন গভীর অসন্তোষ প্রকাশ করে রাজ্যের সমস্ত হোমের বাসিন্দাদের করোনা-ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

ওদিকে জানা গিয়েছে, রাজ্যের পেশ করা রিপোর্টে বিচারপতিরা লক্ষ্য করেন, একটি হোমের শুধু একটি তলা নির্মাণ করতেই ৩.৪১ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য দেখে বিচারপতিরা প্রশ্ন করেন, “একটি ফ্লোর নির্মাণে যদি এত টাকা খরচ হয়, তাহলে রাজ্যের হোমগুলির সামগ্রিক পরিস্থিতি এত খারাপ কেন? তাহলে কি হোম নির্মাণের টাকা থেকেও কাটমানি নিয়ে ঠিকাদাররা নিজেদের রাজপ্রাসাদ গড়ছে?”

এর পরেই রাজ্যের হোমগুলি কী অবস্থায় আছে, কীভাবে টেন্ডার প্রক্রিয়া করা হয়,কতগুলি টেন্ডার হয়েছে, টেন্ডার অনুসারে কাজ হয়েছে কি’না, তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

আরও পড়ুন- কসবা ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডের তদন্তে নামছে ED, কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...