Friday, April 3, 2026

রাজ্যগুলিতে অক্সিজেন প্লান্টের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে(covid Second wave) দেশজুড়ে ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছিল অক্সিজেনের। দেশের নানা প্রান্তে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর সেই বীভৎস ছবি চোখে জল এনে দিয়েছিল গোটা বিশ্বের। দ্বিতীয় ঢেউ সামলে ওঠা গেলেও করোনা এখনো সঙ্গ ছাড়েনি। এই পরিস্থিতিতে অতীত থেকে শিক্ষা নিয়ে শুক্রবার করণা সংক্রান্ত আলোচনায় অক্সিজেনকে গুরুত্ব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার এক বৈঠকে উপস্থিত হয় অক্সিজেন প্লান্ট(oxygen plant) তৈরির কাজ কতদূর এগোল সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

রোগী মৃত্যু সামলাতে দেশজুড়ে তৈরি হচ্ছে ১৫০০ অক্সিজেন প্লান্ট। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রধানমন্ত্রীকে জানান, দেশজুড়ে যে অক্সিজেন প্ল্যান তৈরি হচ্ছে তা সক্রিয় হলে ৪ লক্ষ বেডে অক্সিজেন পৌঁছানো সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্লান্ট তৈরির কাজ শেষ করতে হবে অবিলম্বে। রাজ্য সরকার গুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য সক্রিয় হতে হবে আধিকারিকদের। পাশাপাশি অক্সিজেন প্ল্যান গুলি যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় তার জন্য উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। প্রতিটি জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখার জন্য ৮০০০ জন কর্মীকে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন:অপেক্ষার কয়েকঘণ্টা: কল্পনা-সুনীতার পরে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত সিরিষা

উল্লেখ্য, অক্সিজেন সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী ডাকা উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর সচিব, স্বাস্থ্য মন্ত্রকের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...