Saturday, June 27, 2026

ধোনির ‘সাত’ নম্বর জার্সি তুলে রাখা উচিত বিসিসিআইয়ের, বললেন সাবা করিম

Date:

Share post:

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবদানের কথা মাথায় রেখে ‘সাত’ নম্বর জার্সি তুলে রাখা উচিত। এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম( saba karim)। শুক্রবার এক সংবাদমাধ্যমকে সাবা করিম বলেন, শুধু ধোনি নন, ভারতের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানাতে তাদের জার্সি তুলে রাখা উচিত বিসিসিআইয়ের( bcci)।

এক সাক্ষাৎকারে সাবা করিম বলেন, “ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত। তবে শুধু ধোনির জার্সি নয়, আরও বেশ কয়েকজন ভারতীয় কিংবদন্তিদের জার্সিও তুলে রাখা উচিত। ওই নম্বরের জার্সি যাতে আর কোন ক্রিকেটার না পরতে পারেন, সেই নিয়ম করে দেওয়া উচিত বিসিসিআইয়ের। ভারতীয় ক্রিকেটে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান করা উচিত।”

এর আগে সচিন তেন্ডুলকরের জার্সি শার্দুল ঠাকুরের হাতে তুলে দেওয়ায় সমলোচনার মুখে পড়ে বিসিসিআই। সচিন তেন্ডুলকরের অনুগামীদের ক্ষোভের মুখে পড়েন শার্দুল। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নেয়, ১০ নম্বর জার্সির স্মৃতি আজীবন শচীনের নামের সঙ্গেই জুড়ে রাখা হবে।

আরও পড়ুন:রেকর্ড গড়লেন স্টোকস, পিছনে ফেলে দিলেন ধোনিকে

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...