Saturday, June 27, 2026

স্কাইডাইভিং করতে গিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বিমান, মৃত ৯

Date:

Share post:

স্কাইডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ল ৯ যাত্রী। মাঝ আকাশেই ভেঙে পড়ল বিমান। ঘটনাটি ঘটেছে সুইডেনের ওরেব্রো এলাকায়। আডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে আচমকাই স্কাইডাইভার-সহ যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে। পুলিশ সূত্রের খবর, বিমানের মধ্যে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।

সুইডেন পুলিশের তরফে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার রানওয়ে ছেড়ে ওড়ার আগেই বিমানটিতে আচমকা আগুন ধরে যায়। তারপরও বিমানটি ওপরের দিকে উড়তে থাকে এবং আকাশে উঠতেই সেটি ভেঙে পড়ে। বিমানটি ছিল একটি DHC-2 Turbo Beaver। সেখানেই ছিলেন ৮ স্কাইডাইভার এবং পাইলট সহ মোট ৯ জন। মাঝ আকাশে বিমানটি ভেঙে পড়ায় এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। একটি টুইটে তিনি লেখেন, ” এটি ওরেব্রো এয়ারপোর্টের একটি ট্র্যাজিক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

যদিও সুইডেনে এর আগেও ২০১৯ সালে জনপ্রিয় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে এই একই দুর্ঘটনা ঘটেছে। উত্তর সুইডেনে স্কাইডাইভারদের নিয়ে বিমান দুর্ঘটনা ঘটে।টেক অফের সময় ভেঙে পড়ে ওই বিমানটি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিমানের আসন ক্ষমতার থেকেও বেশি লোডের যাত্রী নেওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...