Saturday, June 27, 2026

স্বাস্থ্যসাথী কার্ডেই বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচার, সুস্থ কিশোরী

Date:

Share post:

২১এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ‘স্বাস্থ্যসাথী’ কার্ড নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পরও একাধিক বেসরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানোর অভিযোগও উঠেছিল।এবার সেই স্বাস্থ্যস্বাথী কার্ডেই একটি বেসরকারি হাসপাতালে জটিল রোগের অস্ত্রপচার করে সুস্থ হয়ে উঠল চোদ্দ বছরের কিশোরী। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ‘স্কোলিওসিস সার্জারি’ নামক জটিল অস্ত্রোপচারটি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জটিল এবং ব্যয়বহুল অস্ত্রোপচারটি পুরোটাই হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে।

দুর্গাপুরের বাসিন্দা বাসুদেব মালিক ও সিদ্ধেশ্বরী মালিক খেতমজুরির কাজ করেন। চার বছর বয়স থেকেই তাঁদের মেয়ে লক্ষ্মীর ডান কাঁধ নীচের দিকে ঝুঁকে থাকত। একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও লাভ হয়নি। অবশেষে এক শল্য চিকিৎসক জানান, লক্ষ্মী ‘স্কোলিওসিস’-এ আক্রান্ত। তিনি বর্ধমানের আলিশায় জাতীয় সড়কের পাশে ওই বেসরকারি হাসপাতালে তাঁদের আসার পরামর্শ দেন। সেখানেই অস্ত্রোপচার হয় লক্ষ্মীর। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিনই সম্পূর্ণ সুস্থ। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাইরে এই অস্ত্রোপচার করাতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হত। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে। লক্ষ্মীর বাবা এদিন জানান, ” ছোটো থেকেই মেয়ে সোজা হয়ে হাঁটতে পারত না। এত বছর পরে, চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আমরা এই বিপুল অঙ্কের টাকা দিতে পারতাম না। স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই কোনও টাকা লাগেনি।” ডাক্তারদের পাশাপাশি রাজ্য সরকারকেও মেয়ের সুস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতি।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...