Friday, June 26, 2026

প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

Date:

Share post:

প্রয়াত ‘আয়রন ম্যান’-এর বাবা কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ঘুমের মধ্যেই মারা যান বর্ষীয়ান এই পরিচালক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি।

বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হলিউডের সুপারস্টার রবার্ট ডাউন লিখেছেন, ‘গত রাতে, ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক। চূড়ান্ত আশাবাদী ছিলেন মানুষটি।’ বাবার মৃত্যুতে শোকপ্রকাশের পরই রবার্ট ডাউনের কমেন্ট বক্স সমবেদনায় ভরে যায়। তাঁকে কঠিন বাস্তব মেনে নেওয়ার বার্তা দেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

প্রথম জীবনে মার্কিন সৈনিক হিসেবে কাজ করেছিলেন রবার্ট ডাউন সিনিয়র।  তাঁর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি। ১৯৬১ সালে শর্ট ফিল্ম,  ‘বলস ব্লাফ’ দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রবার্ট। এরপর ‘নো মোর এক্সকিউসেস’, ‘বাবো ৭৩’, ‘শাফেড এলবোস’ এর মতো একাধিক অফবিট চিত্র পরিচালনা করেন। তবে “Putney Swope” তাঁকে সাফল্যে পৌঁছতে সাহায্য করেছিল। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন এই বর্ষীয়ান পরিচালক।

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...